Top Ad

middle ad

হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় । দেখে নিন কিভাবে আপনার চুরি হয়ে যাওয়া ফোনটি খুঁজে বের করবেন?

 

মোবাইল চুরি হলে খুঁজে পাওয়ার উপায়,হারিয়ে যাওয়া মোবাইল খুজে বের করুন,হারানো ফোন খুঁজে পাওয়ার উপায়,চুরি হওয়া মোবাইল খুঁজে পাওয়ার উপায়,মোবাইল হারিয়ে গেলে পাওয়ার উপায়,হারানো ফোন খুঁজে বের করার উপায়,চুরি হওয়া মোবাইল বন্ধ করার উপায়,হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়,হারানো মোবাইল ফিরে পাওয়ার উপায়,সহজে খুঁজে বের করুন হারানো মোবাইল,মোবাইল চোর ধরার উপায়,হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়?,হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পাওয়ার উপায়

হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুজে বের করার উপায়। কিভাবে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করবেন।

হ্যালো বন্ধুরা,

 আশা করি সকলে ভালো আছেন । আজ আমি কথা বলতে যাচ্ছি মোবাইল চুরি হলে খুঁজে পাওয়ার উপায়  নিয়ে। আমাদের ভেতর অনেকেরই ফোন চুরি হয়ে যায় ,সেই চুরি হয়ে যাওয়া ফোন কিভাবে খুঁজে বের করবেন। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।


প্রথমত আমাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া  ফোনটি  খুঁজে বের করতে হলে অবশ্যই আপনার উক্ত ফোন টি তে একটি জিমেইল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে। কিন্তু হারিয়ে যাওয়া ফোন টি তে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কোনো কাজ হবে না। উক্ত হারিয়ে যাওয়া ফোন টিতে লগ ইন থাকা জিমেইল অ্যাকাউন্ট এর মাধ্যমে আমরা ফোনটিকে খুঁজে বের করতে পারবো, তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়াল টা শুরু করা যাক।

Google find my device  অ্যাপ থেকে কিভাবে চুরি হয়ে যাওয়া মোবাইল খুজে বের করবেন :

হারিয়ে যাওয়া ফোন টি খুঁজে বের করতে হলে আমাদের প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ইনস্টল দিতে হবে। অ্যাপটির নাম হল :  Google find my device  


প্লে স্টোরে গিয়ে এই নামটি সার্চ করলেই সর্বপ্রথম এই অ্যাপটি চলে আসবে তারপর আপনার ফোনে অ্যাপটি ইন্সটল করে নিবেন । ইনস্টল করা হয়ে গেলে আপনার ফোনে চুরি হয়ে যাওয়া ফোনটিতে যে জিমেইল একাউন্ট টি লগ ইন করা ছিল সেই উক্ত জিমেইল টি আপনার বর্তমান ফোনে লগইন করুন তারপর Google find my device অ্যাপ টি ওপেন করুন । আপনাদের বোঝার সুবিধার্থে স্কিনশট দিয়ে মার্ক করে দিলাম স্ক্রীনশট গুলো মনোযোগ সহকারে দেখুন।

হারিয়ে যাওয়া ফোনে যে জিমেল টি ছিল সেটি‌ সিলেক্ট করুন  


এখানে আপনার হারিয়ে যাওয়া ফোন টি তে যে জিমেইল অ্যাকাউন্টটি ছিল সেই উক্ত জিমেইল অ্যাকাউন্ট  টা সিলেক্ট করুন তারপর কন্টিনিউ ক্লিক করুন ।



পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করুন।



সাইন ইন এ ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিবে তারপর আর কিছু পারমিশন চাইবে আপনি সবগুলো এলাউ করে দিবেন তারপর নিচের ছবিটির মত একটি ইন্টারফেস আসবে।


এখন অ্যাপসেট এ ক্লিক করুন।


আমাদের সামনে উপরের স্কিনশর্টটির মতো একটি পেইজ শো করবে এই পেইজটির ঠিক  নিচে দেখুন আপনার ফোনে বর্তমানে ব্যাটারি লাইফ এবং ফোনটিতে যে সিম ব্যবহার করা হচ্ছে সেই সিম অপারেটরের নাম সো করবে। পেইজটির মাঝখানে একটি লোকেশন এর  বাটন দেখতে পাবেন  সে বাটনটি ক্লিক করলে আপনার ফোনটি যে স্থানে আছে সেই স্থানে লোকেশন টি শো করবে। যেহেতু আমার ফোনটা আমার হাতেই আছে তাই স্ক্রিনশট এর ছবি টিতে    in your hand লেখাটা শো করতেছে । আপনি চাইলে এখান থেকে আপনার ফোনটি লক করে দিতে পারেন।  ফোনটিতে যদি আপনার পার্সোনাল প্রয়োজনীয় ডাটা থাকে তাহলে আপনি ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন খুব সহজে। ফোনটি যদি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি ফোনটিতে জোরে এলার্ম বাজাতে পারবেন ।

 আপনারা ভাবতে পারেন যদি ফোনটি সাইলেন্ট অবস্থায় থাকে তাহলে কি এলার্ম বাজবে ? জি হ্যাঁ  ফোনটিকে যদি সাইলেন্ট অবস্থায় রাখা হয় তাহলেও ফোনটিতে এলার্ম বাজতে থাকবে। 

আমি অনেক একটি ভুল করে থাকে সেটি হল আমাদের ফোনের সেটিং থেকে find my device অপশনটি অফ করে রাখেন মূলত এই find my device অপশনটি অন থাকার জন্য আমরা কোনটিকে এই ট্রিক টির মাধ্যমে খুঁজে বের করতে পারবো । যদিও এটা ফোন কেনার সময় প্রতিটা ফোনে অন করে দেওয়া হয়। কিন্তু আমরা অনেকেই না বুঝে অফ করে ফেলি । কিন্তু ফোন যদি হারিয়ে যায় তাহলে এটি find my device অপশনটির মাধ্যমে আমরা ফোনটিকে খুঁজে বের করতে পারবো । তাই অবশ্যই এটাকে সবসময় অন রাখতে হবে। 

অপশনটি অন আছে কিনা দেখার জন্য কোন সেটিং এ প্রবেশ করুন তারপর সিকিউরিটি নিয়ে যান , find my device অপশনটি অফ থাকলে অন করে দিন।

আমার শেষ কথা,

হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুজে বের করুন।

আশা করি আজকের এই টিউটোরিয়ালটি  আপনাদের কাছে ভালো লাগবে । আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্যকোনো নতুন টিউটোরিয়াল এ । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।



হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুজে বের করুন। চুরি হয়ে যাওয়া ফোন বের করার উপায়।

Similar Videos

0 Comments: