খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ।
হ্যালো বন্ধুর
রসুন খাওয়ার উপকারিতা
রসুন একটি মশলা জাতীয় খাদ্য উপাদান । কিন্তু এই রসুনের খাদ্য মশলার পাশাপাশি আরো অনেক গুন আছে । এই রসুনে রয়েছে থিয়ামিন (ভিটামিন বি১), রিবোফ্লাবিন (ভিটামিন বি২), নায়াসিন (ভিটামিন বি৩), প্যান্টোথেনিক অ্যাসিড (ভিটামিন বি৫), ভিটামিন বি৬, ফোলেট (ভিটামিন বি৯) ও সেলেনিয়াম। সেলেনিয়াম ক্যানসার প্রতিরোধে দারুণ কাজ করে। রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান, যা ক্যানসারসহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর। এই এলিসিন নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায়, তার কারণে রসুনকে সুপারফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রসুন খাওয়ার অনেক উপকারীতা আছে তার মধ্যে প্রাধান কিছূ উপকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো ।
১ : প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ।
গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খাওয়ার ফলে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে রসুন । খালি পেটে সকালে নাস্তা করার আগে ২-৩ কোয়া রসুন খেলে এটী আরও উপকারি ভাবে কাজ করে থাকে । খালি পেটে রসুন খাওয়ার ফলে শরীরে থাকা খারাপ ব্যাকটেরিয়া গুলো রসুনের কাছে হেরে গিয়ে ধ্বংস হয়ে যায় এবং শরীর কে জীবাণু মুক্ত করে এবং আমাদের শরীর কে সুস্থ ও সবল রাখে ।
২ : মুখের ব্রন দুর করতে রসুনের উপকারিতা।
এমন অনেকেই আছে যাদের মুখে রাত জাগার কারণে ব্রণ উঠে থাকে। ব্রণের জন্য আমরা অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। কিন্তু ওই প্রোডাক্ট গুলো ব্যবহারের ফলে ব্রণ যাওয়ার বদলে আরো উঠেছে। তাই রাতে ঘুমাবার আগে স্বল্প পরিমাণ রসুন বেটে একেবারে স্বল্প পরিমাণ রসুনের রস প্রতিটি ব্রণের গোড়ায় লাগিয়ে রাতে ঘুমিয়ে থাকবেন বেশি বেশি পানি পান করবেন । এবং সকালে খালি পেটে ১-২ কোয়া রসুন খাবেন প্রতিদিন আশা করি কিছুদিনের মধ্যেই আপনার ব্রণ আস্তে আস্তে কমে যাবে।
৩: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ।
অনেকেই আছেন যারা উচ্চ রক্তচাপ নিয়ে ভুগতেছেন। রসুন খাওয়ার ফলে দেখা গেছে উচ্চ রক্তচাপের কিছু প্রসর্গ ভালো হতে দেখা যায়। সকালে খালি পেটে রসুন খাওয়ার অনেক উপকারিতা আছে তার মধ্যে এটি একটি অন্যতম উপকারিতা।
৪: শরীরকে ডি - টক্সি ফাই করে ।
অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডি - টক্সি ফাই করতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। বিশেষজ্ঞদের মতে রসুন কৃমি পরিত্রান করতে অনেকটাই সাহায্য করে থাকে। ডায়াবেটিস , জীব সাংঘাতিক জ্বর , ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ এ সাহায্য করে থাকে ।
৫ : রক্ত পরিশোধিত করে।
প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে রক্ত পরিশোধিত ক্ষমতা বেড়ে যায় এবং রক্ত স্বাভাবিক গতিতে চলাচল করে । এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
৬ : রসুন পুরুষের যৌনক্ষমতা বাড়াতেও বেশ উপকারী ।
রসুন বীর্য ও যৌন শক্তি বৃদ্ধি করে ।পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে রসুন বেশ উপকারী। সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় । কারন পুরুষের যৌন ক্ষমতা শরীরের রক্তের সাবলীল গতির অপর নির্ভর করে । রসুন খেলে শরীরের রক্তের সাবলীল গতি স্বাভাবিক থাকে তার উপর নির্ভর করে বলা যায় যে পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে রসুন অনেকটাই সহায়ক ।
৭ : রক্ত সঞ্চালনক্ষমতা বাড়ায়।
প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে আমাদের শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় আমাদের শরীরের রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় অনেক রকমের রোগ ব্যাধি হয় । কিন্তু নিয়মিত স্বল্প পরিমাণে রসুন সেবনের ফলে শরীরে কোন প্রকার রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে না।
৮ : ত্বক ভালো রাখে ।
রসুন খেলে আমাদের ত্বক ভালো থাকে। অনেক সময় দেখা যায় ব্রণের অনেক দাগ রয়ে যায় এগুলো সহজে ঘুচতে চায়না । নিয়মিত সকালে দুই কোয়া করে রসুন সেবন করলে ধীরে ধীরে ব্রণের দাগ গুলো ধীরে ধীরে চলে যায় ।
৯ : ঠান্ডা ও জ্বর এর মহাঔষধ।
প্রায়ই ঠান্ডা জ্বরে পরেন এমন ব্যক্তিদের জন্য রসুন হতে পারে এক মহা ঔষধ । শরীর থেকে ঠান্ডা ও জ্বর দূর করতে প্রতিদিন সকালে কিছু রসুন কাঁচা বা সিদ্ধ করে খেতে হবে। যদি আপনার কাছে রসুনের গন্ধ খারাপ লাগে তাহলে আপনি চায়ের সাথে একটু রসুন দিয়ে খেতে পারবেন ।
১০ : কাটা স্থান সারিয়ে তুলতে।
কাঠ বা বাঁশের টুকরো দিয়ে যদি হাত পায়ের কোথাও কেটে যায় তাহলে ঐ ক্ষতস্থানে একটু রসুন বাটা দিয়ে ব্যান্ডেজ করে দিলে কিছুদিনের মধ্যেই ক্ষতস্থান সারিয়ে তুলতে পারবো রসুন ।
এতক্ষণ রসুনের উপকারিতা তুলে ধরা হলো এবার আসা যাক অপকারিতা।
রসুনের অপকারিতা
রসুনের উপকারিতা বলতে তেমন কিছুই আমার জানা মতে নেই । কিন্তু একটা কথা মনে রাখবেন অতিরিক্ত কোন কিছুই ভালো না । তাই রসুন সেবন করবেন খুব স্বল্প মাত্রায়। অতিরিক্ত রসুন সেবনের ফলে হিতে বিপরীত হয়ে যেতে পারে।
আমার শেষ কথা
আশা করি সকলের কাছে আমার এই রসুনের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কিত পোস্টটি ভাল লেগেছে। যদি এই পোস্টটি থেকে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরো পোস্ট পেতে আমাদের সাইট আপডেট থাকুন।
আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন নতুন ব্লগ পোস্ট।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
Tag :
রসুনের উপকারিতা,রসুনের অপকারিতা,রসুন খেলে কী কী উপকার হয়?

0 Comments: